অবসর নিয়েও বিপণন-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ক্যারিয়ারে অনেক পণ্যের প্রচারদূত হয়ে কাজ করেছেন টেন্ডুলকার। বিস্কুট, কোমল পানীয়, জুতা থেকে শুরু করে ব্যাংক, গাড়ি পর্যন্ত। তাঁকে প্রচারদূত হিসেবে পেয়ে জমিয়ে ব্যবসা করেছে অনেক প্রতিষ্ঠান। ভারতীয় ব্যাটসম্যানের অবসরের ঘোষণায় বিশ্বজুড়ে তাঁর সমর্থকেরা বিমর্ষ হতে পারেন, এসব প্রতিষ্ঠান কিন্তু খুশি। বিদায়ের মাহেন্দ্রক্ষণে টেন্ডুলকারের ভাবমূর্তি কাজে লাগিয়ে বিক্রয় বাড়িয়ে নিতে উঠেপড়ে লেগেছে ওই প্রতিষ্ঠানগুলো। তেমনি একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন কর্মকর্তা প্রহ্লাদ কক্কর তো বলেই দিলেন, ‘ক্রিকেট অনুরাগীদের জন্য এটা দুঃখের সংবাদ। কিন্তু ভোগ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর জন্য এটা দারুণ সুযোগ। ওর অবসরের সময়টা হবে বিপণনের মোক্ষম সময়।’ ওয়েবসাইট।