অবসর নেননি ইউসুফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন মোহাম্মদ ইউসুফ! পাকিস্তানের কিছু টিভি চ্যানেল এবং পত্রপত্রিকা এই সংবাদই প্রচার করেছিল গত মঙ্গলবার। শুধু তা-ই নয়, কেন অবসর নিলেন সে ব্যাখ্যাও ছিল সংবাদমাধ্যমে—তরুণদের সুযোগ করে দিতে এবং কোচিংয়ে আরও মনোযোগ দেওয়ার জন্য তাঁর অবসরের সিদ্ধান্ত। ওয়েবসাইট।খবরটা পাকিস্তানের ক্রিকেট মহলে যতটা না বিস্ময় হয়ে এসেছে, তার চেয়ে বেশি বিস্ময় হয়ে এসেছে খোদ মোহাম্মদ ইউসুফের কাছেই। ওই দিনই অবসরের খবর উড়িয়ে দিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের হয়ে ৯০টি টেস্ট ও ২৮৮টি ওয়ানডে খেলা ইউসুফ, ‘আমি পাকিস্তান দলের বাইরেই আছি। এখন প্রথম শ্রেণীর ক্রিকেটও খেলছি না। কাজেই কী উদ্দেশ্যে আমি কোনো অবসরের ঘোষণা দেব?’ তবে কি আবার জাতীয় দলে ফেরার আশা করছেন তিনি? ‘নির্বাচকেরা আমাকে দলে নেওয়ার কথা ভাবেন না। আর সত্যি বলতে এ মুহূর্তে নিয়মিত ক্রিকেট খেলার সুযোগ নেই আমার’—বললেন ৩৮ বছর বয়সী ইউসুফ।এবার অবসর নেওয়ার কথা অস্বীকার করলেও আগে দুবার ঘোষণা দিয়ে অবসর নিয়েছিলেন। আবার ফিরেছিলেন ক্রিকেটে। আর এখন জাতীয় দলে ব্রাত্যই হয়ে পড়েছেন ইউসুফ। জাতীয় দলের হয়ে সর্বশেষ ক্রিকেট খেলেছেন ২০১০ সালের নভেম্বরে।