অবসর নেবেন না ওয়াটসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল থেকে বাদ দেওয়ায় টেস্ট ক্রিকেটকেই বিদায় জানাতে পারেন ক্ষুব্ধ শেন ওয়াটসন—এমন খবরই প্রথমে শোনা গিয়েছিল। তবে অস্ট্রেলিয়ার তারকা এই অলরাউন্ডার জানিয়েছেন, অবসর নেবেন না তিনি।গত মঙ্গলবার হায়দরাবাদ টেস্ট শেষ হওয়ার পর রাতেই শিষ্যদের কাছে তিনটি পয়েন্ট জানতে চান কোচ মিকি আর্থার। সময় দেওয়া ছিল শনিবার রাত পর্যন্ত। নির্ধারিত সময়ে সবাই তাঁদের ভাবনা জানালেও সাড়া দেননি শেন ওয়াটসন, জেমস প্যাটিনসন, মিচেল জনসন ও উসমান খাজা। শাস্তি হিসেবে মোহালিতে সিরিজের তৃতীয় টেস্টে বিবেচনার বাইরে রাখা হয় এই চারজনকে।এ ঘটনায় ক্ষুব্ধ ওয়াটসন গতকালই দেশের বিমানে ওঠেন। শাস্তিটা ‘খুব রূঢ়’ হয়েছে জানিয়ে ভারত ছাড়ার সময় অভিমানী ওয়াটসন বলেন, টেস্ট ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে হবে। সামনের দিনে পরিবারের সঙ্গে কথা বলে ঠিক করব।’আজ মঙ্গলবার ‘সিডনি মর্নিং হেরাল্ড’ জানিয়েছে, আগের অবস্থান থেকে সরে এসেছেন ওয়াটসন। এমনকি নিজের দোষও স্বীকার করে নিয়েছেন তিনি। ওয়াটসন বলেন, ‘স্বীকার করছি, আমি ভুল করেছি। তবে দেশের হয়ে কোনো টেস্ট ম্যাচে বহিষ্কৃত থাকা মেনে নেওয়া কঠিন।’ দেশের হয়ে খেলার অপেক্ষায় আছেন জানিয়ে ওয়াটসন বলেন, ‘শাস্তি পাওয়ার পর হতাশা থেকে আমি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম। তবে জীবনে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না।’ সূত্র: রয়টার্স।