অবসর নেবেন না পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৩৬। সমবয়সী ক্রিকেটারদের প্রায় সবাই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং জানিয়ে দিয়েছেন, এখনই অবসরের জন্য প্রস্তুত নন তিনি।‘আমি কিছুতেই বুঝতে পারছি না, কেন আমাকে অবসর নেওয়া নিয়ে প্রশ্ন শুনতে হচ্ছে। আমার বিশ্বাস, দলে থাকার মতো যথেষ্ট ভালো অবস্থায় আছি আমি। অস্ট্রেলিয়াকে জেতানোর মতো বেশ ভালো অবস্থায়’—সিডনিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন পন্টিং।পন্টিং আরও বলেন, ‘গত কয়েক বছরে যারা অবসর নিয়েছে, ওদের অনেকের সঙ্গেই কথা বলেছি আমি। ল্যাঙ্গার, গিলক্রিস্ট, ওয়ার্ন অবসর নেওয়ার সময় আমি অধিনায়ক ছিলাম। ওরা কী কারণে অবসর নিয়েছে, তা আমি জানি। এত বয়সে এসে কঠোর পরিশ্রম করার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই ওদের ছিল না। কিন্তু কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত আছি আমি।’ ওয়েবসাইট।