প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ বছর বয়সে অবসর! একটু চমকে গেলেন? অবশ্য লোকটা সামির নাসরি বলেই ব্যাপারটা অপ্রত্যাশিত নয়। এখনো সরাসরি কিছু বলেননি, তবে কাল ফ্রেঞ্চ মিডফিল্ডার আভাস দিয়েছেন জাতীয় দল থেকে অবসর নিতে পারেন। এবার ফ্রান্সের বিশ্বকাপ দলে তাঁকে নেননি কোচ দিদিয়ের দেশম। কারণ ‘শৃঙ্খলাজনিত’। তখন এটা নিয়ে কম বিতর্ক হয়নি। নাসরি এবার ইঙ্গিত দিলেন জাতীয় দলকে বিদায় বলে দেবেন, ‘আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আগেই নিয়েছিলাম, তবে যখন ঠিক সময় আসবে তখনই আমি এটা ঘোষণা করব।’ স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘জাতীয় দলের হয়ে আমি কিছু জিতিনি। কিছু জিতলে সিদ্ধান্তটা নেওয়া বরং আমার জন্য কঠিন হতো। যখন আপনি বড় কোনো ক্লাবের হয়ে অনেক ম্যাচ খেলবেন, সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য সহজ।’ শেষ কথাটা ইঙ্গিত দেয়, এখন থেকে হয়তো শুধু ম্যানচেস্টার সিটির হয়েই খেলতে দেখা যাবে নাসরিকে। এএফপি।