অবসর ভেঙে ফিরছেন ভেট্টোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন আগেই। অধিনায়কত্ব ছেড়ে দেবেন বিশ্বকাপের পর। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের শেষ টেস্ট সিরিজ ছিল পাকিস্তানের বিপক্ষে। সেই সিরিজে হারের পরই গত সপ্তাহে টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ডেনিয়েল ভেট্টোরি। তবে এক সপ্তাহের ব্যবধানে নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। দলের ‘ভঙ্গুর’ অবস্থা বিবেচনা করে অধিনায়কত্বের অবসর ভেঙে দায়িত্ব চালিয়ে যেতে সম্মত হয়েছেন ভেট্টোরি।নিউজিল্যান্ডের খারাপ অবস্থাটা আজকের নয়। কয়েক মাস ধরেই ধুঁকছে কিউইরা। ফিরেই যখন আসবেন, তাহলে মাত্র এক সপ্তাহ আগে কেন অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিতে গেলেন ভেট্টোরি? প্রশ্নটা ওঠাই স্বাভাবিক। তবে এ প্রশ্নে ভেট্টোরিকে দোষারোপ করা ঠিক হবে না।খবর বেরিয়েছে, ভেট্টোরি নিজ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেননি। দলের কঠিন পরিস্থিতি বিবেচনায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি ব্যক্তিগতভাবে তাঁকে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। এর পরই নিজের অবস্থান থেকে ফিরে আসতে সম্মত হয়েছেন ভেট্টোরি।জন কি বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটকে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে যাচ্ছেন ভেট্টোরি। সাম্প্রতিক সময়ে দল ভালো করেনি ঠিক। কিন্তু আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই। নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার মতো ভেট্টোরির চেয়ে যোগ্য আর কেউ নেই।’ ওয়েবসাইট।