অবসর ভেঙে ফিরলেন ইব্রাহিমোভিচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজকাল অনেক ফুটবলারই হুটহাট করে জাতীয় দল থেকে অবসর চলে যাচ্ছেন। আবার অবসর ভেঙে ফিরেও আসেন যখন-তখন। অবসর নিয়ে সর্বশেষ নাটকটির রচয়িতা জ্লাতান ইব্রাহিমোভিচ। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে ব্যর্থ হওয়ার পর সুইডেন জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন ইব্রাহিমোভিচ। কিন্তু জাতীয় দল থেকে দূরে সরে থাকতে পারছেন না তিনি, তাই অবসর ভেঙে ফিরে আসার ঘোষণা দিয়ে দিয়েছেন।নতুন কোচ এরিক হামরেন ইব্রাহিমোভিচকে দিয়েছেন দলের নেতৃত্বভার। ফিরেই নেতৃত্ব পেয়ে দারুণ খুশি বার্সেলোনা স্ট্রাইকার, ‘অধিনায়ক হয়ে আমি গর্বিত। দারুণ লাগছে। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’ ওয়েবসাইট।