অবসরে নাথান ব্র্যাকেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০০৯ সালের ১৭ সেপ্টেম্বর। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটিই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে রইল নাথান ব্র্যাকেনের। হাঁটুর ইনজুরির কারণে সব ধরনের ক্রিকেট থেকে আজ অবসরের ঘোষণা দিয়েছেন এই বাঁ হাতি ফাস্ট মিডিয়াম বোলার।ব্র্যাকেনের ইনজুরিটা বেশ পুরোনো। দুই বছর ধরে এ সমস্যায় ভুগছেন তিনি। জাতীয় দলে জায়গা হয়নি। এ ইনজুরি সীমিত করে দিয়েছে নিউ সাউথ ওয়েলসের হয়ে ক্যারিয়ারকেও। দীর্ঘ লড়াই শেষে ইনজুরির কাছে হার মানলেন ব্র্যাকেন।‘আন্তর্জাতিক ও ঘরোয়া দুই ধরনের ক্রিকেটকেই সত্যি উপভোগ করেছি আমি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হাঁটুর ইনজুরি সবকিছু শেষ করে দিয়েছে। গত অস্ত্রোপচারের পর পুনর্বাসনের সময় আমি আমার সর্বোচ্চ করেছি। হাঁটুর যেন ক্ষতি না হয়, তার জন্য বোলিং অ্যাকশনেও পরিবর্তন এনেছি। কিন্তু কিছুতেই কাজ হলো না!’—ক্রিকেটকে বিদায় ঘোষণা করার সময় এভাবেই হতাশা প্রকাশ করেন ব্র্যাকেন।ওয়ানডে দিয়ে ব্র্যাকেনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০১ সালে। টেস্টে অভিষেক ২০০৩ সালে। গোটা ক্যারিয়ারে মাত্র পাঁচটি টেস্টে অংশ নিয়েছেন ব্র্যাকেন, উইকেট পেয়েছেন ১২টি। ২০০৫ সালের পর টেস্ট দলে জায়গা হয়নি তাঁর। ব্র্যাকেনের ওয়ানডে ক্যারিয়ারটা অবশ্য বেশ দীর্ঘ। ১১৬ ম্যাচে অংশ নিয়ে শিকার করেছেন ১৭৪ উইকেট। ক্রিকইনফো।