অবসরে মেওয়েদার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোটাইম স্পোর্টসের সঙ্গে চুক্তি ছিল ছয়টি লড়াইয়ের, যার পাঁচটি এরই মধ্যে হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বক্সার ফ্লয়েড মেওয়েদার জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর আন্দ্রে বার্তোর সঙ্গেই শেষ বাউটটা লড়বেন তিনি। অবসর নেওয়ার সিদ্ধান্তটা চূড়ান্ত বলেই জানিয়েছেন মেওয়েদার, ‘ভবিষ্যতের কথা কে বলতে পারে? কিন্তু আমি এখনই খুবই আনন্দিত এবং অবসরের ব্যাপারে দ্বিতীয় কোনো চিন্তা করতে চাই না।’ বক্সিং ছাড়ার পর কী করবেন তাও ভেবে রেখেছেন এই কিংবদন্তি, ‘অবসরের সময় এখনই। আমি কিছু প্রতিভাবান বাচ্চাকে নিয়ে কাজ করতে চাই, হাঁটা আর বেড়াতে যাওয়ার জন্যও উন্মুখ হয়ে আছি।’ আন্দ্রে বার্তোর সঙ্গে জিতলেই রকি মারকিয়ানোর টানা ৪৯ জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেওয়েদার। এএফপি।