অবসরে যাচ্ছেন গাত্তুসো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স হয়ে গেছে ৩৫। জেনারো গাত্তুসো বলছেন, অনেক হয়েছে, আর নয়। সামনের জুনেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ইতালি ও এসি মিলানের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার। এ মুহূর্তে সুইস ক্লাব এফসি সিওনের একই সঙ্গে খেলোয়াড় ও কোচের ভূমিকা পালন করছেন গাত্তুসো। নিজের কোচিং ক্যারিয়ারটাই এখন অগ্রাধিকার পাচ্ছে তাঁর কাছে, ‘আমার মনে হয় আরও একটা ম্যাচ আমি খেলব। তবে সেটাই হবে আমার শেষ ম্যাচ। জুনে আমি বুট তুলে রাখব। এরপর নতুন ক্যারিয়ার গড়তেই মনোযোগটা থাকবে আমার।’ নতুন ভূমিকায় নিজের সাফল্যটাও যেন দেখতে পাচ্ছেন মানসপটে, ‘আমার মনে হয় কোচ হিসেবে সফল হওয়ার উচ্চাভিলাষ ও প্রতিজ্ঞা আমার আছে। আন্তোনিও কন্তের (জুভেন্টাস কোচ) সঙ্গে আমার তুলনা করা হয়েছে। এটা আমার জন্য অনেক সম্মানের। তাঁর মতো সাফল্য পাওয়াটা আমি উপভোগই করব।’ ওয়েবসাইট।