অবসরেই যাচ্ছেন হেইঙ্কেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুন্দেসলিগা, চ্যাম্পিয়নস লিগ, জার্মান কাপ—ত্রিমুকুট এনে দিয়েছেন ক্লাবকে। এই মৌসুমে অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখের অসামান্য সাফল্যের নেপথ্য কারিগর তো ইয়ুপ হেইঙ্কেসই। কিন্তু এমন একটা সফল মৌসুমের পরও তিনি থাকতে পারতেন না বায়ার্ন আগেই পেপ গার্দিওলাকে নতুন কোচ নিয়োগ দেওয়ায়। বায়ার্নকে বিদায় জানিয়ে দিয়েছেন তাই মৌসুম শেষেই। তাঁর অন্য ক্লাবে যাওয়া নিয়ে একটা ধোঁয়াশা ছিল। কিন্তু পরশু বলে দিলেন আর কোনো ক্লাবের দায়িত্ব নেবেন না, পাকাপাকিভাবে অবসরে যাচ্ছেন। বয়স ৬৮। এই বয়সে কোচিংয়ের অন্তহীন চাপটা আর নিতে নারাজ হেইঙ্কেস। তবে রিয়াল মাদ্রিদ নাকি খুব করে চেয়েছিল তাঁকে। কিন্তু সাবেক ক্লাবে ফিরে যাওয়ার আহ্বানে সাড়া দেননি। জার্মান পত্রিকা ডার স্পিজেলকে বলেছেন আর ডাগআউটে দেখা যাবে না তাঁকে, ‘চূড়ান্ত বলতে কিছুর বিপক্ষে আমি। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি আমি আর কোনো দলকে কোচিং করাব না। আমি মাথা উঁচু করেই ফুটবল থেকে বিদায় নিয়েছি।’শুভকামনা জানিয়েছেন বায়ার্নে উত্তরসূরি পেপ গার্দিওলাকে, ‘এটাই সঠিক সিদ্ধান্ত (গার্দিওলাকে কোচ করা)। তারা যদি আমার কোনো বিকল্প খুঁজে না পেত, তাহলে হয়তো আমরা আবার কথা বলতাম। কিন্তু এটাই আমার জন্য ভালো হয়েছে। গার্দিওলা কাজ করার জন্য দারুণ একটা দল পাচ্ছে।’ ওয়েবসাইট।