অবসরের ৫ বছর পরই নির্বাচক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের জন্য নির্বাচক হওয়ার নিয়ম শিথিল করল বিসিসিআই। অবসর নেওয়ার পাঁচ বছর পূর্ণ হলেই এখন জাতীয় নির্বাচক হতে পারবেন কোনো ক্রিকেটার। আগে নিয়ম ছিল, অবসরের পর অন্তত ১০ বছর না গেলে কেউ নির্বাচক হতে পারবেন না।এখনো আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য আসেনি, তবে বিসিসিআইয়ের ঘনিষ্ঠ এক সূত্র খবরটি নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো ওয়েবসাইটকে। গত সোমবার বিসিসিআইয়ের কার্যনির্বাহী কমিটির সভায় নাকি সিদ্ধান্তটি চূড়ান্ত হয়ে গেছে। সাধারণত চার বছরের জন্য নির্বাচক নিয়োগ দেয় বিসিসিআই। বর্তমানে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন সাবেক ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ওয়েবসাইট।