অবাক জার্সি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল বিশ্বকাপে ইতালি কী করবে তা ভবিষ্যৎই বলবে। কিন্তু চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্ট শুরুর মাস তিনেক আগেই চমকে দিল বিশ্বকে। অবশ্য খেলা নয়, জার্সি দিয়েই। ফ্যাশনসচেতন ইতালিয়ানরা এবার বিশ্বকাপে গায়ে চড়াবে অত্যাধুনিক প্রযুক্তির জার্সি। এই জার্সি নাকি স্বয়ংক্রিয়ভাবেই শরীর ম্যাসেজ করে দেবে খেলোয়াড়দের! ইতালিয়ান ওয়েবসাইট সোলে ২৪ ওরে লিখেছে জার্সিতে থাকা বিশেষ একটা ফিতাই ম্যাসেজের কাজটা করে চাঙা রাখবে ফুটবলারদের। ইতালিয়ান অধিনায়ক জিয়ানলুইজি বুফন প্রশংসাও করেছেন নতুন জার্সির। তবে প্রযুক্তি নয়, বুফনের চোখে লেগেছে জার্সির ডিজাইনটাই। গত রাতেই স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেক হয়ে গেছে ইতালির নতুন জার্সির। ওয়েবসাইট।