প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একবার মূত্রত্যাগের মূল্য কত? হিসাব কষার আগেই শুনে নিন, ৯০ পাউন্ড! হ্যাঁ, ১ মিনিটের ‘কম্মো’টার জন্য গুনতে হয় এত বেশিই, যদি জায়গামতো না করে মন্টি পানেসারের মতো করেন কারও গায়ে! সাসেক্স-ডার্বিশায়ারের ম্যাচ শেষে ইংলিশ স্পিনার গিয়েছিলেন বিচফ্রন্ট ক্লাবে। পেটে বুঝি একটু বেশিই পড়েছিল। কয়েকজন মেয়েকে উত্ত্যক্ত করার পর এক বাউন্সার এসে পানেসারকে বললেন বেরিয়ে যেতে। এই অপমান কি আর সহ্য করা যায়! ওই ব্যাটার গায়ে আচমকা মূত্রত্যাগ করেই দে দৌড়! বাউন্সার ব্যাটাও নাছোড়, পিছু পিছু অনেকটা দৌড়ে এক পিৎজা পারলারে গিয়ে পানেসারকে ধরে তুলে দেন পুলিশের হাতে। ৯০ পাউন্ড জরিমানা দিয়ে তবেই রক্ষে! রয়টার্স।