অবাঞ্ছিত বারিধারার ম্যানেজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম্পায়ারদের লাঞ্ছিত করার অভিযোগে বারিধারা ড্যাজলার্সের ম্যানেজার সজিবুল ইসলাম করিমকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সিসিডিএম। সিসিডিএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরশু ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেটে বারিধারা-ওরিয়েন্ট স্পোর্টিং ম্যাচে আম্পায়ারদের লাঞ্ছিত করেছেন সজল। সিসিডিএমের সব কার্যক্রম থেকে নিষিদ্ধ তো বটেই, ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বারিধারা ড্যাজলার্স ম্যানেজারকে।