অবিনশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন নাকি ধুমধাড়াক্কা ক্রিকেটের যুগ, আর আগে হতো ঘুমপাড়ানি ক্রিকেট। অথচ দেখুন, প্রথম শ্রেণীর ক্রিকেটে এক দিনে সর্বোচ্চ রানের রেকর্ডটির আজ ৬২ বছর পূর্ণ হলো! ১৯৪৮ সালের আজকের দিনটিতে অস্ট্রেলিয়া যে রেকর্ডটি গড়েছিল, সেটি এখনো অক্ষত, বলা যায় টিকে থাকবে আরও বহুদিন। ইতিহাস বিখ্যাত সেই ‘ইনভিন্সিবল’ সফরে সাসেক্সের বিপক্ষে তিন দিনের ম্যাচের প্রথম দিনে অস্ট্রেলিয়া অলআউট হওয়ার আগে তুলেছিল ৭২১ রান! ১২৫ মিনিটে ১৮৭ করেছিলেন ডন ব্র্যাডম্যান, ১৫৩ বিল ব্রাউন, স্যাম লক্সটন ১২০ আর রন স্যাগার্স করেছিলেন ১০৪। ইংল্যান্ডে দিনের আলো দীর্ঘক্ষণ থাকে বলে অবশ্য সেদিন খেলা হয়েছিল ১২৯ ওভার। সে যা-ই হোক, ঝুঁকি ছাড়াই এই রেকর্ডকে বলা যায় ডন ব্র্যাডম্যানের গড়ের মতো অবিনশ্বর।