অবিশ্বাস্য! অকল্পনীয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির মতো দল এত বাজে ফুটবল খেলবে ভাবিনি। তাদের এমনি এমনি বুড়োদের দল বলা হচ্ছে না। দলটা যে সত্যিই বয়সের ভারে ভারী সেটার প্রমাণ কিছুটা হলেও মিলেছে। ইতালির খেলায় কোনো কিছুই ছিল না। রাত জেগে ইতালির কুৎসিত ফুটবল দেখে খুবই আশাহত হয়েছি। রাত জাগাই বৃথা গেল।ইতালিকে বুড়োদের দল বলার যৌক্তিকতায় সমর্থন দেওয়ার অনেক কিছুই আছে। প্যারাগুয়ের মতো দলের সঙ্গেই যদি তারা রানিং-চেজিংয়ে পেরে উঠতে না পারে, তাহলে বড় দলের বিপক্ষে কী করবে! তা ছাড়া দেখুন বিশ্ব চ্যাম্পিয়নদের খেলায় ব্যক্তিগত নৈপুণ্যের ছিটেফোঁটা বলে কিছু ছিল! একটা দল হয়ে খেলা তো দূর আশা। আর দলীয় সমন্বয়? সে ডুমুরের ফুল।তাহলে কী ফুটবল খেলেছে ইতালি? তারা খেলেছে এলোমেলো, লক্ষ্যহীন ফুটবল। পেছন থেকে ধুমধাম সামনে মেরে যেন দায়িত্ব শেষ। এই ফুটবল খেলেও যে ইতালি ড্র করেছে, সেটিই অনেক বেশি। হারলে বলার কিছুই থাকত না।আক্রমণে ইতালির খেলোয়াড়দের অংশগ্রহণ ছিল খুবই কম। এক-দুজন হয়তো ছিল, কিন্তু এ দিয়ে তো আর হয় না। বল পজেশনও আশানুরূপ ছিল না। কারণ, ভুল পাস। এত বাজে আর এলোমেলো পাস ইতালির খেলায় আগে দেখিনি। ইতালির সত্যিকারের খেলাটা হলো, রক্ষণ থেকে আস্তে আস্তে উঠবে। তারপর মাঝমাঠে বল ধরে রাখবে। অনেকক্ষণ রেখে হঠাৎ প্রতি-আক্রমণে ঢুকে পড়বে। আশ্চর্যের ব্যাপার, এ ম্যাচে সেটিও ছিল না। পুরোপুরি ‘অর্ডিনারি’ খেলা। হ্যাঁ, বৃষ্টি ছিল। কিন্তু বৃষ্টির মাঠে খেলে তো ইতালিয়ানরা অভ্যস্ত। তাই ভেজা মাঠ কোনো অজুহাত হতে পারবে না। আসলে বাজে খেলার কোনো অজুহাতই দিতে পারবে না চ্যাম্পিয়নরা। এই ইতালি পুরোপুরি একটা সমন্বয়হীন দল। এটা কেন হলো বলতে পারব না। কোচ নিশ্চয়ই কাজ করবেন। তবে ইতালিকে দেখে আশাবাদী হওয়া যাচ্ছে না।একমাত্র বাতাসে বল দখলের লড়াইয়ে প্যারাগুয়ের সঙ্গে জিততে পেরেছে ইতালি। পুরো ম্যাচে এই জায়গায় তারা এগিয়ে ছিল। দলটির খেলায় এটাই একমাত্র ইতিবাচক দিক। হল্যান্ড মোটামুটি ভালোই খেলেছে। ডাচ ফুটবলের ঝলকটা তারা হয়তো দেখাতে পারেনি, তবে আমার ধারণা, আস্তে আস্তে সেটা দেখাতে পারবে। হল্যান্ড শক্তিশালী দল, ইতিবাচক মানসিকতা নিয়ে শুরু করেছে বিশ্বকাপ—প্রথম ম্যাচটা দেখে এটুকু বলা যায়। ঘাটতি যা চোখে পড়েছে, তার মধ্যে স্ট্রাইকিংয়ে আরেকটু ধার চাই। ফ্লাংক বেশি ব্যবহার করে আক্রমণে গেছে হল্যান্ড। প্রথম ম্যাচ দেখে মুগ্ধ না হলেও আমি হল্যান্ডকে নিয়ে আশাবাদী।জাপানকে অভিনন্দন। ক্যামেরুনের বিপক্ষে তাদের জয়টা যোগ্যতর দল হিসেবেই।