অবিশ্বাস্য ক্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিশ্বাস্য ক্যাচ
অবিশ্বাস্য ক্যাচ

অবিশ্বাস্য, অভাবনীয়, অদ্ভুতুড়ে...কোনো বিশেষণই বুঝি যথেষ্ট নয় ক্রিস লিনের এই ক্যাচের জন্য। এবি ডি ভিলিয়ার্সের উড়িয়ে মারা শট ডিপ মিড উইকেটে তালুবন্দী করতে গিয়ে পিছলে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। কিন্তু হাঁটু গেড়ে কোনোরকমে সামলালেন ভারসাম্য, চোখ সরাননি বল থেকে। বল যখন মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে, দারুণ ক্ষিপ্রতায় উল্টো দিকে উড়ে হাতে জমালেন বল। মাটিতে পড়ে আবার ওই অবস্থাতেই জড়োসড়ো হয়ে নিজেকে বাঁচালেন সীমানা দড়ির স্পর্শ থেকে! ওই ক্যাচেই পরশু আইপিএলে বেঙ্গালুরুকে ২ রানে হারিয়েছে কলকাতা  ওয়েবসাইট