প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই টুর্নামেন্ট টানা আটবার জেতা! মন্টে কার্লোতে রাফায়েল নাদালের কীর্তিটা সত্যিই অবিশ্বাস্য। টেনিসের উন্মুক্ত যুগ তো বটেই, এর আগেও এমন কীর্তি কারও নেই। এমনকি মেয়েদের টেনিসেও না। মেয়েদের মধ্যে একই টুর্নামেন্ট টানা সাতবার জিতেছেন মার্গারেট কোর্ট (অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপ/ ওপেন, ১৯৬০-১৯৬৬)। ছেলেদের মধ্যে একই টুর্নামেন্ট টানা সাতবার জেতার কীর্তি আছে তিনজনের— রিচার্ড সিয়ার্স, পাঞ্চো গঞ্জালেস ও কেন রোজওয়ালের। টানা তো দূরের কথা, সব মিলিয়েই একই টুর্নামেন্ট আটবার জেতার কীর্তি ওপেন যুগে আছে আর একটিই। এটিপি বুয়েনস এইরেসে এটিপি টুর্নামেন্ট জিতেছিলেন আর্জেন্টিনার গিলের্মো ভিলাস। এবার মন্টে কার্লো জিতলে উন্মুক্ত যুগে একই টুর্নামেন্ট নয়বার জেতার একমাত্র কীর্তি গড়বেন নাদাল।