অবিশ্বাস্য শেবাগ হজের ‘মিনি ঝড়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৬ বলে ১১৯, ১৩টি চার, ৬টি ছয়। অসাধারণ কিছু তো বটেই, তবে ‘অনন্য’ নয়। এমন ইনিংস টি-টোয়েন্টি ক্রিকেট বেশ কিছু দেখেছে। কিন্তু লক্ষ্য ১৭৬, ২৫ রানে নেই ৩ উইকেট, শুরুর সাড়ে আট আস্কিং রেট সাত ওভার শেষে এগারোর ওপরে চলে যাওয়ার পর এমন ইনিংস? খানিকটা ঝুঁকি নিয়ে বলেই ফেলা যায়, এমন কিছু আগে কখনো হয়নি। জেমস হোপস বললেন, ‘বর্ণনার ভাষা খুঁজে পাওয়া মুশকিল।’ ইরফান পাঠান বললেন, ‘ভিরুর পক্ষেই সম্ভব।’ টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা এক ইনিংস খেলে দিল্লি ডেয়ারডেভিলসকে ৪ উইকেটের দারুণ এক জয় এনে দিয়েছেন ‘ভিরু’—বীরেন্দর শেবাগ।কাল দিনের প্রথম ম্যাচেরও ভাগ্য নির্ধারিত হয়েছে একটি ঝড়ে, শেবাগের তুলনায় যেটিকে বলা যায় ‘মিনি ঝড়’। কলকাতা নাইট রাইডার্স আর কোচি টাস্কার্স কেরালার মাঝে পার্থক্য গড়ে দিয়েছে ওই মিনি ঝড়টাই। ব্রেট লির করা ইনিংসের শেষ ওভার থেকে কোচি তুলেছে ২২, দুটি করে চার-ছয়ে একাই ২১ ব্র্যাড হজ। জয়ের জন্য শেষ ওভারে কলকাতার প্রয়োজন ছিল ২৫। আরপি সিংয়ের ওভার থেকে ২ উইকেট হারিয়ে তারা তুলতে পারল ৭। ঘরের মাঠে শেষ ম্যাচে ২৪ রানে জিতে শেষ চারের আশা টিকিয়ে রাখল কোচি। দশম ম্যাচে চতুর্থ পরাজয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের দুইয়ে কেকেআর। কোচির ১৫৬ রানের জবাবে কলকাতা থেমে যায় ১৩৯ রানে। ৪১ বলে ৫৫ করেছেন মাহেলা জয়াবর্ধনে, কিন্তু ১৯ বলে ৩৫ করে ম্যাচ-সেরা হজ।ডুমিনির ৩১ বলে ৫৫ ও সাঙ্গাকারার ৩৬ বলে ৪৪ ডেকান চার্জার্সকে এনে দিয়েছিল ১৭৫ রান। দ্রুত ৩ উইকেট হারানোয় শেবাগ শুরুতে খেলেছেন দেখেশুনে, প্রথম ১৫ বলে রান ছিল ১৩! অভিষিক্ত ইশান মালহোত্রার এক ওভারে ২৩ নিয়ে শুরু, থেমেছেন দলকে জয়ের কাছাকাছি নেওয়ার পর। প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি ছুঁয়েছেন ৪৮ বলে। ৫৪ ও ৭০ রানে ‘জীবন’ পেয়েছেন, কিন্তু এসব কি আর এমন ইনিংসের ঔজ্জ্বল্য কমাতে পারে! ওয়েবসাইট।