অভিজিৎকে হারালেন নিয়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লি আন্তর্জাতিক ওপেন দাবায় কাল জিতেছেন নিয়াজ মোরশেদ। ষষ্ঠ রাউন্ডে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ হারিয়েছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই ভারতের গ্র্যান্ডমাস্টার অভিজিৎ গুপ্তাকে। ছয় ম্যাচে সাড়ে চার পয়েন্ট নিয়ে আরও আটজনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন নিয়াজ।