প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রায় আট বছর কাটিয়ে টেস্ট অভিষেক। বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর আগেই ৬২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ফেলেছিলেন মার্শাল আইয়ুব। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টেস্ট অভিষেকের আগে প্রথম শ্রেণীর ম্যাচ মার্শালের চেয়ে মাত্র একজনই বেশি খেলেছেন। ২০১১ সালে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ৮১টি ম্যাচ খেলা নাজিমউদ্দিনের। নাজিমউদ্দিন ভেঙেছিলেন জহুরুল ইসলামের রেকর্ড। টেস্ট অভিষেকের আগে ৬০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন সাতটি টেস্ট খেলা এই ব্যাটসম্যান। এরপরই জিয়াউর রহমান (৫৮) ও ইলিয়াস সানি (৫৬)।