অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেই রেকর্ড গড়েছিলেন ওয়েসলি স্নাইডার। বিশ্বকাপে এই ডাচ মিডফিল্ডারের ওটা ১৫তম ম্যাচ। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ডাচ খেলোয়াড় এখন স্নাইডারই। স্নাইডার পেছনে ফেলেছেন রুড ক্রল ও উইম ইয়ানসেনকে।সাবেক এই দুই ডিফেন্ডার ১৯৭৪ ও ১৯৭৮ বিশ্বকাপে ছিলেন হল্যান্ডের খেলা ১৪টি ম্যাচেই। সব দেশ মিলিয়ে এবার ব্রাজিলে স্নাইডারের চেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় আছেন আরও পাঁচজন। পাঁচজনের চারজনই জার্মান—মিরোস্লাভ ক্লোসা, ফিলিপ লাম, পার মার্টেসেকার ও বাস্তিয়ান শোয়েনস্টাইগার । গতকালের জার্মানি-ফ্রান্স কোয়ার্টার ফাইনালের আগে ক্লোসা ২১টি ও বাকিরা ১৭টি ম্যাচ খেলেছেন। স্পেনের অধিনায়ক ইকার ক্যাসিয়াসও খেলেছেন ১৭টি ম্যাচ। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন জার্মানিরই লোথার ম্যাথাউস।