অভিনন্দন
আমরা এ কারণেই ফুটবল ভালোবাসি, অভিনন্দন।
লিওনেল মেসি
বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড
টটেনহামের জন্য দুঃখিত কিন্তু অভিনন্দন লেস্টার, অসাধারণ এক মৌসুম ছিল। ফুটবলকে ভালোবাসি।
গ্যারেথ বেল
রিয়াল মাদ্রিদ ও সাবেক টটেনহাম উইঙ্গার।
এ বছর তারা যা করেছে, সেটি অবিশ্বাস্য। ছোট দলগুলোকে আশা দিয়েছে ওরা।
জন টেরি
চেলসির ইংলিশ ডিফেন্ডার।
আমার জীবনের সেরা চমক। সেটাও দিল আমারই দল। এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম যে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
গ্যারি লিনেকার
সাবেক ইংলিশ ও লেস্টার সিটি স্ট্রাইকার
লেস্টার সিটিকে অভিনন্দন। মৌসুমজুড়ে তাদের পথচলা ছিল রোমাঞ্চকর। চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য ওরা।
ররি ম্যাকিলরয়
একসময়ের বিশ্বসেরা গলফার
লেস্টারকে অভিনন্দন। অসাধারণ, প্রিমিয়ার লিগের শিরোপা ওদেরই প্রাপ্য।
ডেভিড ক্যামেরন
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী
শাবাশ, লেস্টার সিটি। তোমরা সবাইকে দেখিয়ে দিয়েছ, যদি দৃঢ় বিশ্বাস থাকে, তবে স্বপ্ন, রূপকথাও সত্যি হয়। অভিনন্দন।
শেন ওয়ার্ন
কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার।