অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে মর্যাদা পাওয়ায় জাতীয় দলের খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীও। অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, জাতি এখন ক্রিকেটের উন্নতিতে আরও বাস্তব পদক্ষেপ দেখতে চায়।