প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়া প্রতিবেদক চলমান বিশ্ব হকি লিগে ধারাবাহিক সাফল্যে বাংলাদেশ হকি দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে কাল ওমানকে ৪-১ গোলে হারানোর পর এক বিবৃতিতে বিসিবি বলেছে, ‘উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের মানসিকতা, চীনের বিপক্ষে অসাধারণ জয় এবং ওমানের বিপক্ষে সহজ জয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দারুণভাবে উজ্জীবিত করছে।’ বিবৃতিতে হকি দলের ধারাবাহিক সাফল্য কামনা করেছে বিসিবি।