প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমা সমাজে ভালোবাসার মানুষের সামনে হাঁটু গেড়ে বসে ‘তুমি আমাকে বিয়ে করবে’ বলে প্রস্তাব দেওয়াটা রীতি। সিনেমার সাধারণ এই দৃশ্যটা বাস্তবেও হরহামেশাই দেখা যায়। সের্গেই লেভিটস্কি সেটিই করলেন। কিন্তু যে পরিবেশ-পরিস্থিতিতে করলেন সেটিই উঠে এল খবরে। বেলারুশ লিগের দল এফসি শ্লাৎস্ক-এর হয়ে গত রোববার লেভিটস্কি খেলছিলেন মাঠে। একটা গোল করার পর হঠাৎই দৌড় দিলেন মাঠের বাইরের দিকে। কোচের হাত থেকে একটা আংটি নিয়ে ছুটে গেলেন গ্যালারির দিকে। বসে পড়লেন হাঁটু গেড়ে। গ্যালারির ভিড় ঠেলে লেভিটস্কির দিকে এগিয়ে এলেন এক তরুণী। তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে এগিয়ে দিলেন আংটি। সেটি নিয়ে দর্শকের ভিড়ে ফিরে গেলেন তরুণী। মাঠে ফিরলেন লেভিটস্কি। বিয়ের প্রস্তাবের কী দারুণই না চিত্রনাট্য! ফক্সস্পোর্টস।