অভিনব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ বছর পর বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা! গড়েছে সবচেয়ে বেশি তিনবার টুর্নামেন্ট জয়ের রেকর্ড। কানাডা থেকে দেশে ফেরার পর লস অ্যাঞ্জেলেসে বিজয় শোভাযাত্রা হয়েছে। নিউইয়র্কে কার্লি লয়েডদের দেওয়া হয়েছে সংবর্ধনা। আর এখনো ভেসে চলেছেন প্রশংসার বানে। বিশ্বকাপজয়ী মহিলা দলের সম্মানে এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রীড়া সাময়িকী স্পোর্টস ইলাস্ট্রেটেড। চ্যাম্পিয়ন দলের ২৩ সদস্য, কোচ জিল এলিস এবং একটি গ্রুপ ছবি দিয়ে ২৫টি আলাদা প্রচ্ছদ করার সিদ্ধান্ত নিয়েছে সাময়িকীটি! বিশেষ উপলক্ষে একাধিক প্রচ্ছদ করার রেওয়াজ থাকলেও দুই মলাটের ভেতর ২৫টি প্রচ্ছদ স্পোর্টস ইলাস্ট্রেটেড-এ এই প্রথম। এএফপি।