অভিনব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলকে সমর্থন করতে সমর্থকেরা তো ছুটে আসবেই। গতকাল ম্যানচেস্টার সিটির ইত্তিহাদ স্টেডিয়ামে সিএসকে মস্কোর ৮০০ সমর্থকের সঙ্গে রাশিয়া থেকে উড়ে গিয়েছিল এক দল দোভাষী এবং পুলিশও। দোভাষীদের কাজ ছিল গুপ্তচরের বেশে সমর্থকদের আচরণ পর্যবেক্ষণ করা এবং কোনো সমর্থক বর্ণবাদী কথাবার্তা বললে পুলিশের সঙ্গে যোগাযোগ করে তা চতুর্থ রেফারিকে জানানো। দুই সপ্তাহ আগে সিএসকের মাঠে সিটির আইভরিয়ান মিডফিল্ডার ইয়া তোরেকে ‘বানর’ বলে গালি দিয়েছিল সিএসকের সমর্থকেরা। এ জন্য সিএসকের বিরুদ্ধে অভিযোগও এনেছে উয়েফা। ওই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই রুশ ক্লাবটির এই অভিনব কৌশলের আশ্রয় নেওয়া। ওয়েবসাইট।