অভিনব পন্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ল বার্তাটা। অলিম্পিকে অংশ নেওয়ার জন্য তহবিল গড়তে সবার সাহায্য চেয়েছেন মাউরেন মাজ্জি। অনেক ব্রাজিলিয়ানই ভেবেছিল বার্তাটি ভুয়া। মাজ্জির মতো অ্যাথলেট টাকার অভাবে অলিম্পিকে যেতে পারবেন না, এটাও হয় নাকি! তাও আবার নিজের দেশে! অবিশ্বাস্য হলেও সত্যি, বার্তাটি দিয়েছেন ‘আসল’ মাজ্জি। গত বছর থেকে কোনো স্পনসর খুঁজে পাচ্ছেন না ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনাজয়ী লং জাম্পার। অথচ ৪৩ হাজার ডলার না হলে নামা হবে না ২০১৬ রিও অলিম্পিকে। মাজ্জি তাই হাত পেতেছেন জনগণের কাছে। সাহায্যদাতারা মাজ্জির সঙ্গে খাওয়ার সুযোগও পাবেন। ব্যাপারটি মন্দ নয়! ওয়েবসাইট।