অভিনব প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেপে গেলে সমর্থকেরা অনেক কিছুই করেছে। লাৎসিওর সমর্থকেরা এতটাই খেপেছে, দলের খেলার সময় তারা মাঠেই ঢোকেনি! না, খারাপ ফলের জন্য নয়, সমর্থকদের ক্ষোভ দলবদলে বড় কাউকে কিনতে না পারায়। একসময় বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় কেনার রেকর্ড করেছিল লাৎসিও। এবার খরচ করেছে মাত্র ১ কোটি ৯০ লাখ ইউরো। প্রতিবেশী রোমা ব্যয় করেছে তিন গুণ। এটাই ক্ষোভের কারণ হয়েছে সমর্থকদের। গত পরশু শিয়েভোর বিপক্ষে লাৎসিওর ম্যাচের প্রথম ১৫ মিনিট মাঠের বাইরে ছিল তারা। ব্যাপারটাকে অবশ্য ভালোভাবেই নিয়েছেন লাৎসিওর প্রেসিডেন্ট। তাঁর কাছে সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়াটাকেই বড় বলে মনে হচ্ছে। রয়টার্স।