অভিনব প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের ৬৯ মিনিট গড়িয়েছে। অথচ দলে দলে মাঠ ছাড়ছে সমর্থকেরা! দৃশ্যটা বাস্তব নয়, কল্পনা। যা আজ দেখা যেতে পারে নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে। ইংলিশ প্রিমিয়ার লিগে গত ছয় ম্যাচে টানা হেরেছে নিউক্যাসল। ক্লাবের দুর্দশায় মালিকপক্ষের ওপর ক্ষুব্ধ ও হতাশ সমর্থকেরা তাই প্রতিবাদ হিসেবে ৬৯ মিনিটের সময় মাঠ ছাড়ার কথা ভাবছে। কিন্তু ৬৯ মিনিটের মাহাত্ম্য কী? ১৯৬৯ সালে সর্বশেষ কোনো ট্রফি জিতেছিল নিউক্যাসল (ইন্টার সিটিজ ফেয়ার্স কাপ, এখনকার ইউরোপা লিগ)। সে কারণেই এই ক্ষণটা বেছে নেওয়া! রয়টার্স।