অভিনেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনফেডারেশনস কাপের সর্বোচ্চ গোলদাতা কুয়োতেমক ব্লাঙ্কো অভিনয়টাও ভালো জানেন। ২০১০-১১ মৌসুমে মেক্সিকান টিভি সিরিজ ত্রিউনফো দেল আমরে  অভিনয় করেছেন মেক্সিকোর হয়ে ১১৯টি ম্যাচ খেলা এই ফুটবলার।:n:

এই স্পেন জিকোর চোখে ’৮২-র ব্রাজিল:h:

আর্তুর আন্তুনেস কইম্ব্রা। এই নামে কেউ অবশ্য চিনবে না তাঁকে। ফুটবলে তিনি বিখ্যাত জিকো নামে। কিন্তু ১৯৮২ বিশ্বকাপের কথা ভাবলেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ৬০ বছর বয়সী ব্রাজিল কিংবদন্তির বুক চিরে। সেই বিশ্বকাপ তো ব্রাজিলের জন্য এক অনন্ত আক্ষেপের নাম। বিশ্বকাপ না-জেতা সেরা দলই বলা হয় ফ্যালকাও, সক্রেটিসের সেই ব্রাজিলকে। দ্বিতীয় রাউন্ডে ইতালির কাছে হেরে স্বপ্নটা ভেঙে গিয়েছিল বটে, কিন্তু টেলে সান্তানার সেই দল মাঠে ছড়িয়েছিল মুগ্ধতার আবেশ। সেই ব্রাজিলের সঙ্গে এখনকার বিশ্বজয়ী স্পেন দলের তুলনা আগেও হয়েছে। সেই দলের অন্যতম প্রতীক জিকোও টেনে আনলেন প্রসঙ্গটা, ‘এটা বেশ মজার একটা তুলনা। আমাদের কোচ টেলে সান্তানা যেমন বলতেন, স্পেনও ঠিক তেমনই খেলে।’

তবে জিকো একটা বিভাজনরেখা আঁকলেন দুই দলের মধ্যে, ‘পার্থক্যটা হলো, আমরা গোলের দিকে খুব দ্রুত চলে যেতাম। বেশি শট নিতাম। স্পেনের বল নিয়ন্ত্রণ অনেক বেশি। অনেক বেশি পাসও দেয় তারা। কিন্তু ব্রাজিল দলে ফিনিশ করার খেলোয়াড় অনেক বেশি ছিল। শুধু ফরোয়ার্ডই নয়, এমন কিছু মিডফিল্ডারও ছিল তারা সামনে গিয়ে ত্রাস ছড়াতে পারত। যেমন সক্রেটিস, ফ্যালকাও বা আমি।’ মাঠে কোন দলের খেলা বেশি দৃষ্টি সুখকর সেটা নিয়ে তর্ক হতে পারে। অর্জনের খাতায় কিন্তু স্পেন সেই ব্রাজিলকে যোজন-যোজন পেছনে ফেলেছে অনেক আগেই! ওয়েবসাইট।