অভিনয়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে নামতে এখনো কিছুটা সময় বাকি। তবে আগেই লড়াই জমিয়ে দিলেন আইসল্যান্ডের কোচ লারস লাজারবাক। পর্তুগালের সবচেয়ে বড় দুই তারকার দিকে ছুড়ে দিয়েছেন কথার তির। তাঁর চোখে ক্রিস্টিয়ানো রোনালদো আর পেপে খুব বড় অভিনেতা! মাঠে অভিনয়প্রতিভা দিয়ে নিজেদের পক্ষে সিদ্ধান্ত আদায় করে নেন এই দুই পর্তুগিজ খেলোয়াড়! রোনালদোকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বললেও পেপেকে বেশ ভালোই খোঁচা দিয়েছেন আইসল্যান্ডের সুইডিশ কোচ, ‘ও বিশ্বমানের অভিনয় করে। তবে আমি বলতে পারছি না, হলিউডে তাদের দুজনের চাহিদা কেমন।’ দেখা যাক, জবাবটা মাঠে কীভাবে দেন রোনালদো আর পেপে! এএফপি।