অভিনয়ের প্রস্তাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নায়ক বোধ হয় আর হতে পারলেন না মাউরো ইকারদি। ভবিষ্যতে সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেয়েছেন ইন্টার মিলান স্ট্রাইকার। বিনিময়ে একটা কাজ করতে হবে, আর্জেন্টাইন ফুটবলারকে বর্তমান ক্লাব ছেড়ে যোগ দিতে হবে নাপোলিতে। তাতে শুধু অভিনয় করার সুযোগই মিলবে না, বছরজুড়ে মোটা অঙ্কের বেতনও পাবেন নাপোলি থেকে। পাঁচ বছরের চুক্তিতে ২৩ বছর বয়সী ইকারদিকে দলে টানতে চায় সিরি ‘আ’র ক্লাবটি। বার্ষিক ৬০ লাখ ইউরো বেতন, ১০ কোটি ডলারের বাইআউট ক্লজ ও ভবিষ্যতে সিনেমায় অভিনয়ের সুযোগ—নাপোলির মালিক সিনেমা প্রযোজক অরেলিও লরেন্তিলস প্রস্তাবটা দিয়েছিলেন ইন্টারকে। তবে গত মৌসুমে ১৬ গোল করা স্ট্রাইকারকে ছাড়তে রাজি নয় ইন্টার। এএফপি।