অভিভূত সানিয়া-শোয়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানটি ইসলামাবাদ বিমানবন্দরে নামার আগেই পুরো এলাকাটিকে নিরাপত্তাচাদরে ঢেকে ফেলা হলো। ‘অভূতপূর্ব’ নিরাপত্তা পাহারায় বেরিয়ে এল গাড়িবহর। বিমানবন্দর থেকে পাঁচতারা হোটেল পর্যন্ত পুরো রাস্তা খালি করে ফেলা হলো নিরাপত্তার স্বার্থে। ভেঁপু বাজিয়ে হোটেলে পৌঁছাল ‘ভিভিআইপি’দের এই গাড়িবহর।কারা এই ভিভিআইপি? শোয়েব মালিক আর সানিয়া মির্জা দম্পতি; মিডিয়ার কাছে ‘শোয়েনিয়া’।ক্রীড়াবিশ্ব তো বটেই, ভারত-পাকিস্তানের কূটনৈতিক মহলকে কাঁপিয়ে দিয়ে, নানা বিতর্ক পার করে সম্প্রতি ভারতের হায়দরাবাদে বিয়ে হয়েছে এই দুই ক্রীড়া তারকার। বিয়ের পর পাকিস্তানে পৌঁছে শোয়েব-সানিয়া হতবাক হয়ে গেছেন, সে দেশে তাঁদের জন্য মানুষের ভালোবাসা দেখে।লোকজন বিমানবন্দরে এসে সোল্লাসে স্বাগত জানিয়েছে এই জুটিকে। ভারতের টেলিভিশন চ্যানেলগুলো পাকিস্তান থেকে শোয়েব-সানিয়ার এই অভ্যর্থনা সম্প্রচার করেছে। শোয়েব যেন বিশ্বাসই করতে পারছেন না স্বদেশিদের এত ভালোবাসা আছে তাঁর প্রতি, ‘পাকিস্তানে যে উৎসব শুরু হয়েছে, তাতে আমি খুবই অভিভূত।’অভিভূত হওয়ার এখনো বাকি আছে। এই জুটির সঙ্গে পর্যায়ক্রমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও অন্য কর্মকর্তারা দেখা করবেন। ২৫ এপ্রিল লাহোরে এই দম্পতির অভ্যর্থনা অনুষ্ঠানে এসব মহাগুরুত্বপূর্ণ লোক ছাড়াও থাকবেন পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শরদ সাব্বারাওয়াল।এই অনুষ্ঠানে যোগ দিতে সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা, বোন আনাম মির্জাসহ ১২ জন আত্মীয় আসছেন পাকিস্তানে। তাঁরা ২৪ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত শিয়ালকোট ও লাহোরে অনুষ্ঠেয় একাধিক অভ্যর্থনায় যোগ দেবেন।আর এসব কিছুর মধ্যেই সানিয়া মির্জা আরেকটি কৌতূহলের অবসান ঘটিয়েছেন। অনেকেই মনে করছিলেন, শোয়েবের স্ত্রী হওয়ায় রাতারাতি ‘সানিয়া মালিক’ হয়ে যাবেন এই টেনিস তারকা। কিন্তু সানিয়া বলছেন, এখনই নাম পরিবর্তনের কোনো ইচ্ছে তাঁর নেই। তবে পরে কোনো একসময় হলেও হতে পারে। ওয়েবসাইট।