প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট নিয়ে ইংল্যান্ড সফররত শ্রীলঙ্কা দল থেকে ছিটকে পড়েছেন দুই পেসার ধাম্মিকা প্রসাদ ও দুষ্মন্ত চামিরা। এবার আরও একটা ধাক্কা খেল শ্রীলঙ্কা, ডারহাম টেস্টের পর সন্দেহজনক অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছেন পেসার শামিন্ডা ইরাঙ্গা। আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে ইরাঙ্গাকে। পরীক্ষার ফল না আসা পর্যন্ত খেলতে বাধা নেই তাঁর। ৯ জুন থেকে লর্ডস টেস্টে খেলার সম্ভাবনা তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে তা শোধরানো না পর্যন্ত খেলতে পারবেন না। এএফপি।