অভিযুক্ত শিলিংফোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার শেন শিলিংফোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে তাঁর বোলিং অ্যাকশনে খুঁত ধরা পড়ে। এ তথ্য জানিয়ে এক বিবৃতিতে আইসিসি বলছে, ২১ দিনের মধ্যে নিরপেক্ষ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে শিলিংফোর্ডকে। তত দিন খেলা চালিয়ে যেতে পারবেন। এএফপি।