প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক দলটির নাম দ্য এজেন্সি ফর আ নিউ এজেন্ডা (এএনএ)। কিন্তু ওই পর্যন্তই, বলতে গেলে সাইনবোর্ডসর্বস্ব দলই। সেই দলের একটা অভিযোগেই এখন দক্ষিণ আফ্রিকা রাগবি দলের বিশ্বকাপ অভিযান ভেস্তে যেতে বসেছে। কয়েক দিন আগেই সামনের মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন কোচ হেইনেক মেয়ার। ৩১ জনের স্প্রিংবক স্কোয়াডে রেখেছেন রেকর্ড নয়জন কৃষ্ণাঙ্গ খেলোয়াড়কে। কিন্তু এএনএ আদালতে অভিযোগ করেছে, দলে বর্ণবাদের প্রভাব আছে। সংবিধান অনুযায়ীও এটা অসাংবিধানিক। আদালতে তারা আবেদন জানিয়েছে, যেন খেলোয়াড়দের পাসপোর্ট আটকে রাখা হয়। দক্ষিণ আফ্রিকার রাগবিতে বরাবরই শ্বেতাঙ্গদের দাপট। তবে ১৯৯৫ সালে তখনকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা জার্সি তুলে দিয়েছিলেন সেই সময়ের অধিনায়ক ফ্রাঁসোয়া পিয়েনারের কাছে। বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রামের একটা প্রতীকই হয়ে আছে ছবিটি। এএফপি।