প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের কাজটা তারা ঠিকই করেছে। লেভান্তের বিপক্ষে ম্যাচটা জিতেছে ৩-১ গোলে। কিন্তু জিতলেই তো হবে না, রায়ো ভায়েকানোর ভাগ্য আসলে নির্ভর করছিল ভিয়ারিয়াল-স্পোর্টিং গিজনের ম্যাচটার ওপরও। ভিয়ারিয়াল জিতলে রায়ো টিকে থাকত লা লিগায়। কিন্তু পরশু এল মলিননের ওই ম্যাচটা গিজনের কাছে ভিয়ারিয়াল হেরে গেছে ২-০ গোলে। আর তাতেই গিজন টিকে গেছে লা লিগায়, অবনমিত হয়ে গেছে রায়ো। ম্যাচের পরই ভিয়ারিয়াল কোচের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন রায়োর সভাপতি রাউল মার্টিন প্রেসা। তাঁর দাবি, ভিয়ারিয়াল ম্যাচটা শতভাগ দিয়ে খেলেনি। গিজনের অধিবাসী কোচ মার্সেলিনো গার্সিয়া নাকি তাঁর সেরা একাদশই নামাননি। রায়োর অবনমন হলো ভিয়ারিয়ালের জন্য! গার্সিয়া অবশ্য মুখ খোলেননি। মার্কা।