অভিযোগ অস্বীকার রায়নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় জুয়াড়ি দীপক নারায়ণীর সঙ্গে সম্পর্কের খবর উড়িয়ে দিলেন সুরেশ রায়না। ভারতের বিশ্বকাপ জয়ের পর শির্দিতে গিয়েছিলেন রায়না। সেখানেই তাঁর সঙ্গে একটি ছবিতে দেখা গেছে নারায়ণী ওরফে বালাজিকে। ২০০২ সালে একবার, আরেকবার ২০০৮ সালে এই নারায়ণীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে রায়নার দাবি, নারায়ণীকে তিনি চেনেনই না, ‘আমার সঙ্গে কত লোকই না ছবি তোলে, সবাইকে কি আর আমি চিনি? শুধু এটুকুই বলতে পারি, আমি শির্দিতে গিয়েছিলাম আমার ম্যানেজারের সঙ্গে।’ ওয়েবসাইট।