অভিযোগ আমলে নিচ্ছেন না আকমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথার ওপর স্পট ফিক্সিংয়ের অভিযোগের বোঝা। ভবিষ্যৎটাও কেমন অনিশ্চয়তার ঘেরাটোপে পড়ে গেছে কামরান আকমলের। তবে পাকিস্তানের উইকেটকিপার এটা নিয়ে মোটেই উদ্বিগ্ন নন। আর স্পট ফিক্সিংয়ের অভিযোগের বোঝাটাও ভারী মনে হচ্ছে না তাঁর কাছে। নিজেকে সব সময়ই সৎ ভাবেন। এ কারণেই অভিযোগটাকে পাত্তা দিচ্ছেন না আকমল ভ্রাতৃত্রয়ীর বড়জন।‘আমি কখনোই এ অভিযোগটিকে সিরিয়াসলি নিইনি অথবা মনেও স্থান দিইনি। তবে একটা ব্যাপার, এই অভিযোগ আমার পরিবার এবং পারিবারিক জীবনকে কিছুটা হলেও প্রভাবিত করেছে’—দ্য ডেইল টাইমসকে বলেছেন আকমল।স্পট ফিক্সিংয়ের অভিযোগ কাঁধে চাপার পর পরই আকমলের ওপর আইসিসির দুর্নীতি দমন বিভাগ চোখ রাখছে। তাঁর পাকিস্তানের নিউজিল্যান্ড সফর এবং বিশ্বকাপের প্রাথমিক দলে থাকাটা নির্ভর করছে আইসিসির দুর্নীতি দমন বিভাগের ওপর। তারা যদি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আকমলের খেলার ব্যাপারে সবুজ সংকেত দেয়, তবেই আকমলের ভাগ্যে শিকে ছিঁড়বে।খেলতে পারুন আর না-ই পারুন, আকমল নিজেকে নির্দোষই দাবি করছেন। আকমলের কাছে অবশ্য তাঁর কোনো সতীর্থকেই দোষী মনে হয় না, ‘আমি আমার ৮ বছরের ক্যারিয়ারে কোনো সতীর্থকেই ইচ্ছা করে ম্যাচ হারতে দেখিনি।’ফিক্সিংয়ের অভিযোগ পাত্তা দিচ্ছেন না, কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকে বাদ পড়া আকমল পাকিস্তান দলের ড্রেসিংরুমটাকে খুব মিস করছেন, ‘আমার কাছে একটা ব্যাপারে খুব খারাপ লাগছে—জাতীয় দলের হয়ে খেলাটা খুব মিস করছি। পাকিস্তান দলে খেলা শুরু করার পর এই প্রথম পরিবারের সঙ্গে ঈদ করলাম। কারণ ঈদের সময় আমরা সফরে থাকতাম।’ ওয়েবসাইট।