অভিযোগ থেকে হোর্হে মেসির অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচারের অভিযোগ থেকে মুক্ত লিওনেল মেসি ও তাঁর বাবা হোর্হে মেসি। মেসিকে ‘নির্দোষ’ প্রত্যয়নপত্র দেওয়া হয়েছিল আগেই। তবে স্পেনের এল মুন্ডো পত্রিকায় খবর বেরিয়েছে, অর্থ পাচার মামলায় মেসির বাবা হোর্হে মেসিকে নিয়ে তদন্ত করছে পুলিশ। পর পরই তদন্তকারী কর্মকর্তারা সিনিয়র মেসি এর সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন। এর আগেই অবশ্য মেসির দাতব্য প্রতিষ্ঠান ‘লিওনেল মেসি ম্যানেজমেন্ট’ খবরটি উড়িয়ে দেয়, ‘হোর্হে মেসি কখনোই এই ঘটনার সঙ্গে জুড়িত ছিলেন না।’

ঘটনাটা গত আগস্টের। মেসি ও তাঁর বন্ধুদের প্রীতি ম্যাচের আয়োজক কলম্বিয়ান এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ওঠে। স্পেন পুলিশ সেটিরই তদন্ত করছে এখন। কলম্বিয়ান প্রতিষ্ঠানটি নাকি এমন ম্যাচের মাধ্যমেই মাদক চোরাকারবারিদের অর্থ পাচার করছে বলে যত অভিযোগ। ওয়েবসাইট।