অভিযোগনামা
প্রথম বছর দল বিক্রির নিলামে অংশ নিয়ে হেরে যাওয়া তিনটি সংস্থার জমা দেওয়া দরপত্র লোপাট। এসব দরপত্রের মূল কপি নেই, আছে ফটোকপি। ‘রাজস্থান রয়্যালস’ ও ‘কিংস ইলেভেন পাঞ্জাব’ দল দুটির মালিকানা নিয়ে অস্বচ্ছতা তৈরি করা। এসব দলের সঙ্গে কাগজে-কলমে শিল্পা শেঠি, প্রীতি জিনতাদের কোনো সম্পর্ক নেই। অথচ তাঁরাই বিভিন্ন কাগজপত্রে সই করছেন! প্রচার-স্বত্ত্বের চুক্তিপত্র লোপাট। সনি কর্তৃপক্ষের সঙ্গে আইপিএলের চুক্তিতে অস্বচ্ছতা আছে বলে অভিযোগ ওঠার পর থেকে এই চুক্তির মূল কাগজ পাওয়া যাচ্ছে না। নতুন দুই দল বিক্রি নিয়ে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি। অসদাচরণ। বিভিন্ন সময় ইন্টারনেটসহ বিভিন্ন প্রকাশ্য মাধ্যমে বোর্ডের গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। সদ্য শেষ হওয়া আইপিএলের সমাপনী অনুষ্ঠানের কোনো চুক্তিপত্র অফিসে জমা দেওয়া হয়নি। জামাতা গৌরব বর্মণের মরিশাসে অবস্থিত কোম্পানির মাধ্যমে অবৈধ লেনদেন। মরিশাস ছাড়াও দুনিয়ার বিভিন্ন প্রান্তে বেনামে অন্তত ২২টি সংস্থা তৈরি করে, সেগুলোর মাধ্যমে আইপিএলে টাকা-পয়সা লেনদেন করা।