অভিযোগে আহত অ্যান্ডারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নের যে তির ছোড়া হয়েছে, তা সবচেয়ে বেশি গভীরে তাঁকেই বিদ্ধ করার কথা। ইংলিশ পেস আক্রমণের নেতা যে তিনি অনেক দিন ধরেই! ইংল্যান্ডের দিকে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠায় যথেষ্টই আহত জেমস অ্যান্ডারসন। সাবেক এক ইংল্যান্ড অধিনায়ক এমন অভিযোগ তোলায় বেশি অবাক অ্যান্ডারসন, তবে অভিযোগ ঠিকই উড়িয়ে দিয়েছেন।

অভিযোগ তুলেছেন বব উইলিস। শনিবার কড়া ভাষায় এর জবাব দিয়েছেন ইংল্যান্ডের ওয়ানডে কোচ অ্যাশলি জাইলস।

এবার মেইল অন সানডেকে অ্যান্ডারসন বলেছেন, ‘হতাশার ব্যাপার হলো, আর কেউ নন, স্বয়ং একজন সাবেক ইংলিশ অধিনায়ক এমন অভিযোগ তুলেছেন। বিশেষ করে আমাদের সামনে যখন গুরুত্বপূর্ণ এক ম্যাচ। যা-ই হোক, বাস্তবতা হলো, লোকে যা ইচ্ছা বলতে পারে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইংল্যান্ড দলের কেউ কখনো বল টেম্পারিং করেনি। আর উইলিসের মতো কারও কথায় আমরা মাথা ঘামাতেও যাব না।’ ওয়েবসাইট।