অভিষিক্তবিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় প্রায় প্রতি ম্যাচেই কোনো না কোনো অভিষিক্তকে দেখা যেত বাংলাদেশ দলে। পারফরম্যান্সে উন্নতির সঙ্গে সঙ্গে ‘উন্নত’ হয়েছে সেই ধারাও। জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাসির হোসেনের অভিষেক, এর আগের টানা ২৪ ওয়ানডেতে কোনো অভিষিক্তকে নামায়নি বাংলাদেশ, ভাবা যায়! নাসিরের আগে সর্বশেষ অভিষেক জহুরুল ইসলামের, গত বছর এশিয়া কাপে ডাম্বুলায়। বাংলাদেশ দলে দীর্ঘ সময় পর কারও অভিষেকের রেকর্ড এটাই। তবে এই কীর্তিতে বাংলাদেশের ওপরে আছে অনেকেই। প্রথম ৩টি জায়গাই অস্ট্রেলিয়ার। ৩০ ডিসেম্বর ১৯৮৯ থেকে ১২ জানুয়ারি ১৯৯২ পর্যন্ত মোট ৪০ ম্যাচ কোনো নতুন ক্রিকেটারকে ওয়ানডে টুপি দেয়নি অ্যালান বোর্ডারের অস্ট্রেলিয়া। ২০০৩-০৪ সালে অভিষিক্ত ক্রিকেটারবিহীন ৩৮ ম্যাচ খেলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া, স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়ার রেকর্ডটি ছিল ৩৭ ম্যাচ। ৩৭ ম্যাচ ছিল মাহেলা জয়াবর্ধনের শ্রীলঙ্কারও, ২০০৬-০৭ সালে।