প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ব্রিসবেনে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচে অভিষেক হলো অস্ট্রেলিয়ার তিন খেলোয়াড় জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নারের। এই ৩ জনকে নিয়ে এ বছর টেস্ট অভিষেক হওয়া খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল ৪৫। বছরে এখনো বাকি ছয়টি টেস্ট। নতুন টেস্ট খেলোয়াড়ের ফিফটিটা হয়েও যেতে পারে। হলে সেটা নতুন কিছু হবে না। এর আগে চারবার হয়েছে এই ফিফটি। ১৯৩০ সালে টেস্ট অভিষেক হয়েছিল ৫০ জনের। এর পর ৬২ বছরের বিরতি। ১৯৯২ সালে সর্বোচ্চ ৫৮ জন খেলোয়াড়ের অভিষেক হয়েছিল। ওই বছর টেস্ট অঙ্গনে পুনরাভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার। ২০০০ সালে বাংলাদেশের অভিষেকের বছরে ৫১ ও ২০০১ সালে ৫২ জনের অভিষেক হয়।