প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওভালে অ্যাশেজের শেষ টেস্টে দুই দল মিলিয়ে অভিষেক হয়েছে তিনজনের। তবে অ্যাশেজে একই সঙ্গে সবচেয়ে বেশি অভিষেক দেখেছিল ১৯২০ সালের ডিসেম্বরে সিডনি টেস্টে। দুই দল মিলিয়ে ১১ জনের অভিষেক হয়েছিল ওই টেস্টে, যার মধ্যে অস্ট্রেলিয়ার সাতজন ও ইংল্যান্ডের চারজন ছিলেন। গত কয়েক দশকের মধ্যে অ্যাশেজে একই সঙ্গে সবচেয়ে বেশি অভিষেক হয়েছিল ১৯৯৩ সালের জুলাইয়ে নটিংহাম টেস্টে। ইংল্যান্ডের হয়ে চারজনের অভিষেক হয়েছিল সেই ম্যাচে। এঁদের মধ্যে গ্রাহাম থর্প আবার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে হয়েছিলেন ম্যাচসেরাও।