অভিষেক সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৪৮ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন তিন ওয়েস্ট ইন্ডিয়ান—ক্লাইড ওয়ালকট, গ্যারি গোমেজ ও রবার্ট ক্রিস্টিয়ানি। টেস্টে একই ইনিংসে তিন ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি পাওয়ার ঘটনা ওটাই প্রথম ও একমাত্র। ওয়ালকট আর ক্রিস্টিয়ানি দুজনেরই সেটা ছিল পঞ্চম টেস্ট, দুজনেরই অভিষেক হয়েছিল ওই বছর জানুয়ারিতে ব্রিজটাউনে, ইংল্যান্ডের বিপক্ষে। মজার ব্যাপার হচ্ছে, প্রথম সেঞ্চুরিটাও ব্রিজটাউনেই হয়ে যেতে পারত ক্রিস্টিয়ানির, কিন্তু অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়ে যান ৯৯ রান করে। এই তিনজন ছাড়াও দিল্লি টেস্টের ওই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেঞ্চুরি করেছিলেন এভারটন উইকস। একই ইনিংসে চার ক্যারিবীয় ব্যাটসম্যানের সেঞ্চুরির ঘটনাও সেটাই প্রথম।