প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০-১-৩৮-৪। দুর্দান্ত বোলিং করে ওয়ানডে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন ম্যাথু জেমস হেনরি। ২২ বছর বয়সী ডানহাতি পেসার অভিষেকে ৪ উইকেট নেওয়া তৃতীয় কিউই বোলার। নিউজিল্যান্ডের ইতিহাসের প্রথম ওয়ানডেতেই ৩৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন ডেল হ্যাডলি। স্যার রিচার্ড হ্যাডলির বড় ভাইয়ের রেকর্ডটা টিকে ছিল প্রায় ৪০ বছর। গত বছরের ১৯ জানুয়ারি পার্লে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ রানে ৪ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েন মিচেল ম্যাকলেনাহান।